বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

দক্ষিণ আইচায় আবারও ছাত্র-জনতার হাতে কথিত মাদককারবারি আটক, থানায় সোপর্দ

চরফ্যাশন  প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর কচ্ছপিয়া বাজার এলাকা থেকে জুয়েল বলি (৪০) নামে এক কথিত মাদককারবারিকে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। পরে তাকে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক জুয়েল বলি চর কচ্ছপিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বলির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে চর কচ্ছপিয়া বাজারের পশ্চিম প্রান্তে ব্রিজসংলগ্ন পাকা সড়কে সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, পরে তল্লাশি চালিয়ে তার মুখের ভেতর থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এলাকাবাসীর ভাষ্যমতে, জুয়েলের বিরুদ্ধে এর আগেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
দক্ষিণ আইচা থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *