বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

মানবসেবায় এগিয়ে চলছে গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন

নিজস্ব প্রতিবেদক : মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”। ২০২৪ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি ইতোমধ্যে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ সাহাদাত হোসেন তালুকদার, মোঃ নাসির উদ্দিন তালুকদার, মোঃ রিপন খান, মোঃ আদিলবিন মুনসুর (নয়ন), মোঃ শাহিন তালুকদার, মোঃ জনি তালুকদার, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আল আমিন মৃধা, মোঃ নাহিদ ইসলাম, মোঃ তুষার গাজী, মোঃ হাছান গাজী, মোঃ হাছান মোল্লা, মোঃ ইমরান হোসেন রনি ও মোঃ ইমন শিকদারসহ আরও অনেক সহযোগী সদস্য।

সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতা, পরিশ্রম ও মানবিক প্রচেষ্টায় গারুড়িয়া ইউনিয়নে ইতোমধ্যে বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণে টিন বিতরণ, ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে লুঙ্গি ও কাপড় বিতরণ, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, অসহায় নারীদের বিয়েতে আর্থিক সহযোগিতা, বিভিন্ন ওয়ার্ডে মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা মেরামত, পবিত্র রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং সম্প্রতি এক হতদরিদ্র পরিবারের জন্য সম্পূর্ণ নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়া।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সংগঠনের পক্ষ থেকে সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে মানবসেবামূলক এই কার্যক্রম অব্যাহত রাখার তাওফিক কামনা করা হয়।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *