মঙ্গলবার, জুন ৯, ২০২৬

যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম

বিশেষ প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী সাইদুর রহমান শামীম। কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় নিজ উপজেলা তজুমদ্দিনের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন  মহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাজী সাইদুর রহমান শামীম ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার কাজিকান্দি গ্রামের কাজী বাড়ির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কাশেম মিয়ার দ্বিতীয় ছেলে। কাজী শামীম এর পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রমানের আদর্শের রাজনীতির সাথে দীর্ঘদিন যাবত সম্পৃক্ত রয়েছিলেন বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়।

বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন এ উদীয়মান যুবনেতা। জুলাই আন্দোলনে বিজয় নগর কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন তিনি।এছাড়াও কাজী সাইদুর রহমান শামীম নিজ উপজেলা চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ছাত্রদলের রাজনীতি শুরু করেন।পরবর্তীতে তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য,বরিশাল সরকারী বিএম কলেজ ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক,ভোলা জেলা ছাত্রদলের সহ-সহ-সভাপতি,  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য পদ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার রাজনৈতিক জীবনের দীর্ঘ  পথ চলায় একাধিকবার মামলা ও হামলার শিকার হন।
যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক পদ পেয়ে আপ্লুত হন কাজী শামীম। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তরুণ এ সাবেক ছাত্রনেতা বলেন,দলের কমিটমেন্ট অনুযায়ী কাজ করতে পেরেছি এজন্য দল আমাকে যুবদলের পদে মনোনিত করেছেন। তিনি আশা প্রকাশ করে আরো বলেন,ইনশাআল্লাহ এই কমিটির মাধ্যমে বৃহত্তম যুবসংগঠন যুবদলের সাংগঠনিক রাজনীতিতে গতিশীলতা ফিরে আসবে।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি বিদ্যালয়

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক প্রাথমিক শিক্ষার বাতিঘর ‘মঙ্গল সুখ মডেল সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *