মঙ্গলবার, জুন ৯, ২০২৬

কারিতাস বাংলাদেশের উদ্যোগে – স্থানীয় ব্যবসায়ী, সার ডিলার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ভার্মিকম্পোস্ট সার বাজারজাতকরণ ও প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ, কেঁচোসার (ভার্মিকম্পোস্ট) উৎপাদন ও এর বাজারজাতকরণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী, সার ডিলার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ জুন) সকাল ১১টায় কারিতাস মহিপুর অফিসে এ সভার আয়োজন করা হয়। সভাটি বাস্তবায়ন করে কারিতাস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী পরিবেশবান্ধব কৃষি চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল অভিযোজন কৌশল বৃদ্ধিতে সক্ষমতা অর্জন প্রকল্প “একর‍্যাব”  (Enhancing Climate Resilience through Agroecology in Bangladesh–ECRAB) প্রকল্প। প্রকল্পটি GOAC-এর অর্থায়ন, CAFOD-এর সহ-অর্থায়ন এর সহযোগিতায় কারিতাস বরিশাল অঞ্চল বাস্তবায়ন করছে।
সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পরিবেশবান্ধব কৃষি বা এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণে কাজ করছে ECRAB প্রকল্প। এর অংশ হিসেবে কেঁচোসারের ব্যবহার বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে এর গ্রহণযোগ্যতা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী ও একর‍্যাব প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশ্রাফ আলী, কলাপাড়া উপজেলা, পটুয়াখালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৬ নম্বর মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান, কারিতাস মহিপুর অফিসের কর্মকর্তাবৃন্দ ও , হিট বাংলাদেশ-এর ম্যানেজার সুমন মজুমদার এবং এনজিও প্রতিনিধি রাজিব বিশ্বাস।
সভার উদ্বোধনী পর্বে সার্বজনীন প্রার্থনা পরিচালনা করেন মিলি আক্তার, কমিউনিটি মোবিলাইজার, একর‍্যাব প্রকল্প। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরিত্রী প্রকল্পের ফ্যাসিলিটেটর নিয়ন্ত গমেজ।
স্বাগত বক্তব্যে সভাপতি জর্জ বৈরাগী কারিতাস বাংলাদেশ ও একর‍্যাব প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভার্মিকম্পোস্ট সারের ব্যবহারিক উপকারিতা তুলে ধরেন। তিনি বলেন, রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি উৎপাদনে ভার্মিকম্পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশ্রাফ আলী বলেন, কেঁচোসার মাটির জৈবগুণ বৃদ্ধি করে এবং দীর্ঘমেয়াদে কৃষির উৎপাদনশীলতা ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। তিনি স্থানীয় সার ডিলার ও ব্যবসায়ীদের এ খাতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ভার্মিকম্পোস্ট সারের বাজারজাতকরণে প্রচার-প্রচারণা বৃদ্ধি, উন্নত প্যাকেজিং, স্থানীয় গণমাধ্যমে প্রচার এবং মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সবশেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি জর্জ বৈরাগী।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগীতায় তালতলী উপজেলায় সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ

বরগুনা প্রতিনিধি।। তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে, বরগুনার তালতলী গভীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *