বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

প্রাথমিক শিক্ষা পদক বরিশাল বিভাগীয় বিজয়ীদের পুরস্কার বিতরণ

বরিশালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ এর বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন, মঙ্গলবার প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়ের আয়োজনে নগরীর সাগরদী পিটিআই মিলনায়তনে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) নিলুফার ইয়াসমিন।
এতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি প্রশাসক বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে।

বক্তারা প্রাথমিক শিক্ষার প্রসারে ও শিক্ষকদের মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের আয়োজক হিসেবে বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়ের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *