বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

পটুয়াখালীর জামিলার স্বপ্ন দেশসেরা হবার

নিয়ামুর রশিদ শিহাব 
পটুয়াখালীর জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বালিকা উচ্চ লাফ প্রতিযোগিতায় বরিশাল বিভাগের প্রথম স্থান অধিকার করেছে জামিলা। সে গলাচিপা উপজেলার রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বরিশাল বিভাগের বাকি ৫জেলার প্রতিযোগীদের হারিয়ে পটুয়াখালীর জামিলা সাফল্য অর্জন করেছে।
জামিলা গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামের মো: শাহজালালের মেয়ে । সে পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা ও জেলার প্রতিযোগীদের হারিয়ে বিভাগে এসেও তার সাফল্য বজায় রেখেছে।
শিক্ষার্থী জামিলা জানান,  এই সাফল্য অর্জনের জন্য আমার পরিবার ও শিক্ষক বৃন্দের উপর আমি চিরকৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।
এ ব্যাপারে রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন নাহার জানান, জামিলা তার সাফল্য বজায় রাখতে পেরেছে তার জন্য আমরা সবাই খুশি ও আনন্দিত। তার বিজয়ের খবর পাওয়ার পরই বিদ্যালয় জুড়ে খুশির হাওয়া বইছে। আমাদের স্বপ্ন এখন জাতীয় পর্যায়ে অংশ নিয়ে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা। এসময় তিনি জামিলার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *