ভোলা প্রতিনিধি:
পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবর্তী নারীসহ ৩জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহতরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে গত বৃহস্পতিবার বেলা ১১টায় এ হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ইব্রাহিম খলিল মুন্সি অভিযোগ করেন।
আহতরা হলেন,ইব্রাহিম খলিল (৪০) সালমা বেগম (২৮) ও আরজু বেগম (৩৫)। ইব্রাহিম খলিল বলেন, আমাদের বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় আমাদের দীর্ঘবছরের ভোগদখলীয় জমিসহ পুকুরে মাছ চাষ করছি। প্রতিপক্ষ কামাল মেম্বারের নেতৃত্বে আব্বাস ফরাজি, নুরুদ্দিন ও নাসির, রুবেল ও হারুনসহ অন্তত ১২জন একত্রিত হয়ে আমাদের জমিজমা ও পুকুর দখল করে মাছ ছাড়তে চেষ্টা করে। এসময় আমি আমার পরিবারের নারী সদস্যরা বাঁধা দিলে আমাকে ও আমার গর্ভবতী স্ত্রী এবং বড় ভাইয়ের স্ত্রীকে দা, ছেনি এবং লাঠিসোঁটা দিয়ে কামাল মেম্বারসহ তার সঙ্গে আসা লোকজন আমাদের এলোপাতাড়ি মারধর কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এসময় আমাদের ডাক চিৎকারে আমাদের স্বজনরা এসে আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ভর্তি করে।
ইব্রাহিম খলিল আরও বলেন, আমাদের ওই জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকলেও তা অমান্য করে প্রতিপক্ষ গ্রুপটি আমাদের জীবন শেষ করে দিবে বলেও হুমকি-ধামকি দিচ্ছে।
অভিযুক্ত কামাল মেম্বার বলেন, এই জমির মালিকানা নিয়ে আমাদের কাগজপত্র রয়েছে। হামলার অভিযোগ অসত্য। শশিভূষণ থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।