মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

মুলাদীতে সেতু নির্মাণের কাজ করায় ভূমি মালিকদের মানববন্ধন

ভূঁইয়া কামাল, মুলাদী:
বরিশালের মুলাদী উপজেলার তালুকদারহাটে ভূমি অধিগ্রহণ না করে সেতু নির্মাণের কাজ করায় ভূমি মালিকগণ মানববন্ধন করেছে গতকাল শুক্রবার বিকেল ৫টায়। মানববন্ধনে বক্তারা বলেন তিন বছর পূর্বে শুরু হওয়া নয়া
ভাংগলি নদীর উপর মুলাদি তালুকদার হাট থেকে পাতারচর পর্যন্ত ৩,৮৫,৭৩,২৩৯ টাকার ২৮০ মিটার সেতুর কাজ শুরু হয়। সেতুর কাজ শুরু হওয়ার পর থেকেই নদীর পূর্ব পাড়ের জমির রেকর্ডিও মালিকগণ উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি বরাবরে লিখিতভাবে তাদের জমির বিষয়টি নিষ্পত্তি চেয়ে আবেদন করলেও
সেতুর কাজ শেষের দিকে চলে আসছে তবুও সরকার তাদের জমি অধিগ্রহণ না করায় তারা কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানান। জমির মালিকদের সাথে লিখিত কোন চুক্তি না হওয়া পর্যন্ত কাজ করতে দেয়া হবেনা বলেও মানব বন্ধনে বলেন ভুক্তভোগী জমির মালিকেরা।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন, খোরশেদ মল্লিকের ছেলে শাজাহান মল্লিক, আঃ রব সিকদারের ছেলে রাকিবুল ইসলাম নিপু সিকদার, আমজেদ আলী সরদারের ছেলে আবুল হোসেন সরদার, বেলায়েত গং, হাচেন গং, আঃ জলিলের ছেলে আলমাস বেপারী, জলিল সরদারের ছেলে নুরুজ্জামান সরদার, ইয়াকুব আলী সরদার গং, দলিল
উদ্দিন বেপারীর ছেলে আনিসুর রহমান বেপারী, মফিজ উদ্দিন বেপারীর ছেলে আলি মুনসুর লোকমান, ফজলে করিমের ছেলে আলাউদ্দিন বেপারী।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *