সোমবার, জুলাই ২৭, ২০২৬

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে খেলবে পিরোজপুর, জার্সি উন্মোচন অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক : 

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় কীর্তনখোলা জোনের চ্যাম্পিয়ন পিরোজপুর জেলা দল আগামী ১৪ জুন ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে।
এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) পিরোজপুর জেলা স্টেডিয়ামে দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব লিটন খান এবং সদস্য কামাল হোসেন টিটুসহ জেলার সাবেক খেলোয়াড়রা।
এ সময় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
বক্তারা খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, পিরোজপুরের তরুণ ফুটবলাররা তাদের মেধা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে জেলার সুনাম বৃদ্ধি করছে। ফাইনাল রাউন্ডে তারা ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *