বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

মিশরের কায়রোতে ছারছীনা দারুসসুন্নাত সোসাইটির তালীমী জলসা অনুষ্ঠিত

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি :
মিশরের কায়রোতে অবস্থিত আল – আজহারড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি, কায়রো, মিশরের উদ্যোগে এক তালীমী জলসা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বাদ মাগরিব কায়রোর এসআর অ্যাপার্টমেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
অনুষ্ঠানে পীর সাহেব কেবলা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত প্রদান করেন। তিনি বলেন, ইলম অর্জনের পাশাপাশি আমল, আখলাক ও আদর্শিক জীবন গঠন একজন তালিবে ইলমের জন্য অপরিহার্য। তিনি দ্বীনের খেদমত, তাবলীগী কার্যক্রম এবং সুন্নাহভিত্তিক জীবনধারা প্রতিষ্ঠার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
পীর সাহেব কেবলা আরও বলেন, আধুনিক যুগের চাহিদা পূরণ করতে গিয়ে কোনো অবস্থাতেই নিজের দ্বীনি আদর্শ ও পরিচয় বিসর্জন দেওয়া যাবে না। বরং এমন আদর্শবান চরিত্র গড়ে তুলতে হবে, যাতে মানুষ আমাদের আচরণ ও কর্ম দেখে ইসলামী পরিচয় অনুধাবন করতে পারে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা সাইমুম আল মাহদী আল-আযহারী, মাওলানা সাইফুর রহমান আল-আযহারী, মাওলানা সৈয়দ আতিক নাছরুল্লাহ আল-আযহারী এবং মুহাম্মদ আরিফুল ইসলাম।
উল্লেখ্য, মিশরে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি শিক্ষা, আদর্শিক চেতনা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি নিয়মিত বিভিন্ন তালীমী ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *