বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"MVLXT0SR-5MR7-28CL-E3RH-6NV1HU65HTI1","pictureId":"MVLXT0SR-5MR7-28CL-E3RH-6NV1HU65HTI1","capability_name":"capcut_photo_editor,capcut_image_filters"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"MVLXT0SR-5MR7-28CL-E3RH-6NV1HU65HTI1","pictureId":"MVLXT0SR-5MR7-28CL-E3RH-6NV1HU65HTI1","capability_name":"capcut_photo_editor,capcut_image_filters"}"}

নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটে ফল উৎসব অনুষ্ঠিত  

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি :
দেশি ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘ফল উৎসব – ২০২৬’।
“দেশি ফলে ভরপুর, শিশুর জীবন হোক মধুর” স্লোগানটি সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আয়োজিত এ উৎসবে বিদ্যালয়ের প্রাক – প্রাথমিক শ্রেণিকক্ষ সেজে ওঠে রঙ, রস ও সুগন্ধে  ভরপুর এক আনন্দময় পরিবেশে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উৎসবে একটি আকর্ষণীয় ফল প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে গ্রাম বাংলার ১০ টিরও বেশি দেশি-বিদেশি ফল কেটে সুন্দরভাবে সাজানো হয়। শিশু ও অভিভাবকরা নিজ হাতে ফল সাজিয়ে অংশ নেন এবং ফল উৎসবে তাদের অনুভূতি তুলে ধরেন।
জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে পাঠদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে নেছারাবাদ আইডিয়াল ইনিস্টিউট। শিশুদের যুগোপযোগী মানসম্মত শিক্ষা দান নিশ্চিত করতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন নেছারাবাদের সাবেক  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ জাহিদুল ইসলাম। দেশীয় সংস্কৃতির চর্চা অক্ষুণ্ণ রেখে শিশুদের সঠিক মানসিক বিকাশে বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদানের পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চা হয়ে থাকে। এরই অংশ হিসেবে দেশীয় ফল নিয়ে মধু মাস উদযাপনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি এ ফল উৎসবের আয়োজন করে।
উৎসবে অংশ নেওয়া কয়েকজন অভিভাবক বলেন, ‘ফল উৎসবের মধ্য দিয়ে শিশুরা দেশীয় ফল চিনতে পারছে। শিশুদের দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা হচ্ছে। সবমিলিয়ে বিদ্যালয়ের এমন আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি আমাদেরও খুব ভালো লাগছে। ‘
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “পড়াশোনার পাশাপাশি আমরা শিশুদের মানসিক বিকাশ, আদব – কায়দা, সুন্দর আচরণ ও ভালো অভ্যাস গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। দেশীয় ফলের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে এবং মধু মাস উদযাপনের অংশ হিসেবে এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা আনন্দের সাথে অংশ নিয়েছে।”

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *