সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

হিজলায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হিজলা প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলা উপজেলার বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীর থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে হিজলা নৌপুলিশ ফাঁড়ি।

শনিবার সকালে সংশ্লিষ্ট এলাকার নদীতে স্থানীয় জেলেরা একটি লাশ ভাসতে দেখে থানা পুলিশকে সংবাদ দেয়। তখন সংবাদ পেয়ে হিজলা নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন ফাঁড়িতে নিয়ে যায়। পরে অজ্ঞাত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানায়, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৪০/৪৫ বছর হবে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ যুবকের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য নদীতে ভাসমান উদ্ধার যুবকের পোশাক নিয়ে স্থানীয় লোকজনের মাঝে নানা কৌতুহল সৃষ্টি হয়েছে।

হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে যে টিশার্ট উপহার দিয়েছেন দলীয় নেতাকর্মীদের মধ্যে। উদ্ধার হওয়া ব্যক্তির গায়ে সেই টিশার্ট ছিল।

আরো পড়ুন

জি.এম মনিরের রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগরের যুগ্ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *