মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
oplus_0

নলছিটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব।

এনামুল হক সিকদার, নলছিটি প্রতিনিধি 
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব (শৃঙ্খলা-২ শাখা) মো. আবু সুফিয়ান রবিবার (২৮ জুন) নলছিটি উপজেলা সফর করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
সকালে তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন। এরপর নান্দিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ. এম. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মো. আবু সুফিয়ান বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অপুষ্টি প্রতিরোধ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। তিনি সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় নলছিটি উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আরো পড়ুন

বরিশাল সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) অনুযায়ী সরকার কর্তৃক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *