রবিবার, জুন ২৮, ২০২৬

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):

বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

শনিবার (২৭ জুন) গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. জহিরুল হক-এর নেতৃত্বে পুলিশের একটি দল সুন্দরদী এলাকার টরকী উচ্চ বিদ্যালয়ের পেছনে জনৈক পলাশ মিত্রের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মো. সোহেল মোড়ল (২৬) ও মো. রিয়াদ সরদার (৩৭)-কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০ দশমিক ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় এসআই মো. জহিরুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত সোহেল মোড়লের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। এছাড়া রিয়াদ সরদারের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তারিক হাসান রাসেল  জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

আরো পড়ুন

কৃষিতে নীরব বিপ্লব: সবজির সবুজ সমারোহে স্বাবলম্বী নীলগঞ্জের কুমিরমারা গ্রাম

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম আজ কৃষি উৎপাদনের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *