রবিবার, জুন ২৮, ২০২৬

কৃষিতে নীরব বিপ্লব: সবজির সবুজ সমারোহে স্বাবলম্বী নীলগঞ্জের কুমিরমারা গ্রাম

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম আজ কৃষি উৎপাদনের এক অনন্য দৃষ্টান্ত। যতদূর চোখ যায়, ততদূর বিস্তীর্ণ মাঠজুড়ে শুধুই সবুজের সমারোহ। সারি সারি লাউ, করলা, কুমড়া, ঢেঁড়স, ঝিঙা, বরবটি, কলমি শাক, পুঁইশাক, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, পেঁপে, শশা-সহ নানা জাতের সবজির আবাদে মুখর পুরো এলাকা।
পরিশ্রম, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের অদম্য প্রচেষ্টায় কুমিরমারা গ্রাম আজ কৃষিতে স্বাবলম্বিতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। এখানকার উৎপাদিত তাজা সবজি স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের বাজারেও সরবরাহ করা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্থানীয় কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া, উর্বর জমি এবং নিরলস পরিশ্রমের ফলেই বছরজুড়ে বিভিন্ন মৌসুমি ও অমৌসুমি সবজি উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষিকাজই এখন এ অঞ্চলের অধিকাংশ মানুষের প্রধান জীবিকা এবং আয়ের অন্যতম উৎস।
স্থানীয় সচেতন মহলের মতে, যথাযথ সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে কৃষিঋণ, আধুনিক সংরক্ষণাগার, সেচব্যবস্থার উন্নয়ন এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কুমিরমারা গ্রাম দেশের কৃষি উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
সবুজে ঘেরা এই জনপদের কৃষকরাই নীরবে গড়ে তুলছেন কৃষি সমৃদ্ধির নতুন ইতিহাস। তাঁদের অক্লান্ত পরিশ্রম শুধু নিজেদের জীবনমানই বদলাচ্ছে না, বরং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আরো পড়ুন

চুরি মামলায় জামিনে এসে বাদীর ওপর নৃশংস হামলা, শাশুড়ি ও ফুফুসহ আহত- ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশালে মোটরসাইকেল চুরির মামলায় জামিনে বের হয়ে বাদী আমিনুল মৃধার ওপর অতর্কিত ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *