মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

তজুমদ্দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ

বিশেষ প্রতিবেদক
তজুমদ্দিনের শম্ভুপুর ডাওরী বাজারে সংখ্যালঘু পরিবারের জমি দখল করে ঘর ভিটা নির্মাণের অভিযোগ ওঠেছে এলাকার প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
স্থানীয় প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরে এখনো ওই জমি উদ্ধার করতে পারেন নি ভুক্তভোগী জয়দেব হাওলাদার নামের ব্যবসায়ী।
রবিবার বিকেলে উপজেলার ডাওরী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জয়দেব হাওলাদার।
তিনি বলেন, তজুমদ্দিনের গোলকপুর মৌজার এসএ ২৫৭ নং খতিয়ানের ১৪৫১ দাগের আধা শতাংশ জমি আমি ওয়ারিশ সূত্রে ভোগ দখল করিয়া আসিতেছি।২০২৫ সালের শেষের দিকে জনৈক আ:গফুরের কাছে উক্ত জমিটি বিক্রি করি। স্থানীয় রাজনৈতিক আভ্যন্তরীণ কোন্দলের কারণে আ:গফুর জেল হাজতে এ চলে যাওয়ার সুযোগে এলাকার মোতাহার হোসেন মনা ও তার ছেলে আবুল কালাম সহ মিলে আমার বিক্রিকৃত জমিতে ঘর নির্মাণ করার চেষ্টা চালায়। আমি বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে জানালে অভিযুক্ত ব্যক্তিরা আমাকে সংখ্যালঘু বলে গাল মন্দ করে হুমকি-ধামকি দিয়ে এলাকা ছাড়ার ভয় দেখান। পরবর্তীতে আমি মৌখিকভাবে তজুমদ্দিন থানা পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর কোনো সমাধান না হওয়ার সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা আমার যায়গায় জোর পূর্বক ঘর তৈরী করেন।
এ সময় জয়দেব হাওলাদার সাংবাদিকদের মাধ্যমে ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন)আসনের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদ এর স্পিকার এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরো পড়ুন

বরিশাল সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) অনুযায়ী সরকার কর্তৃক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *