বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগে, তদন্তের নির্দেশ।

আমতলী (বরগুনা) সংবাদদাতা।
বরগুনার আমতলীতে পাটাকাটা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন ও সভাপতি নির্বাচনে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিরু বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ও অভিভাবক রেমা বেগম।
জানাগেছে, লিখিত অভিযোগে রেমা বেগম উল্লেখ করেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত নীতিমালা অনুসরণ করা হয়নি। স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার পরিবর্তে একটি প্রভাবশালী মহলের ইচ্ছায় কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত অভিভাবকদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তারের সন্তান অন্য একটি বেসরকারি (প্রাইভেট) বিদ্যালয়ে অধ্যয়নরত থাকা সত্ত্বেও তার প্রভাব খাটিয়ে স্বামী আব্দুর রাজ্জাককে অভিভাবক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরে তার ভোটের মাধ্যমে বিদ্যালয়ের সভাপতি নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা প্রচলিত বিধিমালার পরিপন্থী বলে অভিযোগ করেন রেমা বেগম।
লিখিত অভিযোগে বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, অনেক শিক্ষক প্রায়ই যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হন না এবং নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ করেন। অনেক সময় একাধিক শিক্ষক একই দিনে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগকারী আরও জানান, গত ২৯ জুন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা বিদ্যালয় পরিদর্শন করে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় অভিযোগে উল্লিখিত বিভিন্ন বিষয়ে প্রাথমিক সত্যতা সম্পর্কে তারা অবগত হন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় বিদ্যালয়ের সার্বিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে বর্তমান ব্যবস্থাপনা কমিটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী নতুন করে কমিটি গঠন এবং সভাপতি নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন অভিযোগকারী। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরু বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “ব্যবস্থাপনা কমিটি গঠন ও সভাপতি নির্বাচন সম্পূর্ণ নিয়ম মেনেই করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

আরো পড়ুন

ভুয়া চিকিৎসা ছাড়পত্রে জামিনের চেষ্টা: সামারি ট্রায়ালে হাসপাতালের দুই স্টাফসহ তিনজনের ৫ দিনের সশ্রম কারাদণ্ড

আবু জিহাদ আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ভুয়া চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দাখিল করে আদালত থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *