বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

বরিশালে নবাগত জেলা প্রশাসকের সাথে প্রকাশক ও  সম্পাদক অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক।।
০৬ জুলাই সোমবার বিকেলে বরিশাল প্রকাশক ও সম্পাদক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ নবাগত বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকারের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।
এসময় বরিশাল  মিডিয়া অঙ্গনের  বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের সাধারন সম্পাদক  আলহাজ্ব নুরুল আমিন।
নবাগত জেলা প্রশাসক সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন। একই সাথে গণমাধ্যমকে গণমানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
এসময় আরো উপস্থিত  ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, সহ সভাপতি আযাদ আলাউদ্দীন ও শেখ শামিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান,  দপ্তর সম্পাদক মোঃ জোবায়ের ইবনে ইউসুফ,  অর্থ সম্পাদক কে এম শামসুদ্দোহা, নির্বাহী সদস্য মোঃ খলিলুর রহমান,আমিনুল ইসলাম তুহিন প্রমুখ।

আরো পড়ুন

চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ‎

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *