শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতা আহতসহ পাঁচজন জখম

বুলবুল আহমেদ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের এক নেতাসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেবুবুনিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ডাব কেনাবেচা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হন সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সজীব, তার ভাই মো. মেহেদী হাসান বাবুল, মো. তাইফ, মো. শামীম আকন এবং মো. অপু। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে সজীব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
আহত সজীব অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মো. সোহেল আকনের চাচাতো ভাই মো. মামুন আকন বলেন, চাঁদা দাবিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। চাঁদা না দেওয়ায় ডাব নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে সজীব ও তার লোকজন হামলা চালান। তার দাবি, সজীব নিজের হাতে থাকা ছুরির আঘাতে আহত হয়েছেন।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ জানান, এক পক্ষের অভিযোগের ভিত্তিতে রাতেই একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আরো পড়ুন

কাউখালীর বিশিষ্ট সমাজ সেবক ‘‘আব্দুল লতিফ খসরু‘‘ আর নেই

এস. এম. ইব্রাহীম, কাউখালী: কাউখালীর সর্বজন পরিচিত মুখ,  ২০০৯, ২০১১, ২০১৩ সালে টানা তিন বার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *