শনিবার, আগস্ট ১, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কলাপাড়ায় জামায়াতের গণমিছিল

মহিপুর প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়ন, হাদী হত্যা মামলার দ্রুত বিচারসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখা।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ গণমিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কলাপাড়া বড় জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার আমির মো. আবদুল কাইয়ুম। তিনি জুলাই সনদ বাস্তবায়ন, হাদী হত্যা মামলার দ্রুত বিচার এবং সংগঠনের উত্থাপিত বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
গণমিছিলে উপজেলা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

আরো পড়ুন

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ২৬ কেজি ওজনের একটি বড় আকৃতির সামুদ্রিক ভোল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *