শনিবার, আগস্ট ১, ২০২৬

চব্বিশের শহীদ পরিবার সোসাইটি বরিশাল বিভাগের আলোচনা সভায় সিটি প্রশাসসক

নিজেস্ব প্রতিনিধিঃ

“জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি, বরিশাল বিভাগ’-এর উদ্যোগ এবং ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে”
শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন। এসময় আরও উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম-এর সভাপতিত্বে সভায় উপস্থিত জুলাই শহীদদের পরিবারেরসদস্য ও আমন্ত্রিত অতিথিরা জুলাই চব্বিশের চেতনা ও শহীদদের আত্মত্যাগের ওপর স্মৃতিচারণ ও আলোকপাত করেন।
এ সময় জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তারা বিভাগের ১৩৭ জন জুলাই শহীদদের নাম ফলক স্থাপনের দাবি জানান।
প্রধান অতিথি  এই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা। শহীদ পরিবারের পাশে থাকা এবং তাদের মর্যাদা রক্ষা করা আমাদের সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব।”

আরো পড়ুন

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ২৬ কেজি ওজনের একটি বড় আকৃতির সামুদ্রিক ভোল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *