মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
Oplus_131072

সাক্ষী দেওয়ায় চাচাকে পিটিয়ে হাত ভেঙে দিলো ভাতিজা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি।।

কলাপাড়ায় থানায় সাক্ষী দেওয়ার জেরে মো. মোতাহার তালুকদার  নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেছে তার ভাইয়ের ছেলে ভাতিজা। শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বেল্লাল তালুকদার, তার স্ত্রী রুমা বেগম, ছেলে নিলয় ও ভাইয়ের ছেলে শুভ কে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় নিলয় জেলহাজতে রয়েছে।

জানা গেছে, সৎ ভাই বেল্লাল তালুকদারের বিরুদ্ধে জমি ও পারিবারিক কবরস্থান দখল, গাছপালা কেটে ফেলা এবং মারধরের অভিযোগ করেন মো. আবু জাফর। ওই মামলায় তার চাচা মোতাহার তালুকদারকে সাক্ষী রাখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বেল্লাল তালুকদার, তার ছেলে নিলয় ও ভাইয়ের ছেলে শুভ মিলে মোতাহার তালুকদার ও তার পুত্রবধূ ঝিনুক বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় মোতাহার তালুকদারের ডান হাত ভেঙে যায় এবং তাদের ঘরে অবরুদ্ধ করে রাখা হয়।

পরবর্তীতে তারা ৯৯৯ এ ফোন করলে কলাপাড়া থানা পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে মোতাহার তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে , অন্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *