লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে হেল্পিং ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উদ্দেশ্যে ৬৪ জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। যা স্বেচ্ছাসেবী সংগঠকদের মিলনমেলায় পরিণত হয়। “মানবসেবায় এগিয়ে যাই, সকলে সাহায্যের হাত বাড়াই।”
এই শ্লোগানকে ধারন করে ভোলা বরিশাল সেতু চাই এই দাবীতে আয়োজনকে আরো বেশি আকর্ষণীয় করেছে। অনুষ্ঠানে বিচিত্র ধরনের কর্মসূচি পালিত হয়েছে। এস.এস.সি ও দাখিল জিপিএ ফাইভ প্রাপ্তদের ক্রেষ্ট প্রদান, হাফেজ শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান, গুনী শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও সেরা স্বেচ্ছাসেবী সংগঠকদের সন্মাননা প্রদান।
এছাড়াও প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। মাঝে মাঝে সেতু চাই নাটিকা, গান আর কবিতায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। হেল্পিং ক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুর রব পাটোয়ারীর সভাপতিত্বে ও ঢাকা থেকে আগত স্বেচ্ছাসেবক কাউছার আহমেদ’র উপস্থাপনায় অনুষ্ঠানে স্কুল, কলেজ মাদরাসা ও হাফেজী মাদরাসার শতশত শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও আয়োজকদের দাবি ৬৪ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত বিন সাদেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহবাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মোল্লা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক আব্দুজ জাহের, উপজেলা বিএনপির সেক্রেটারী সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভার সেক্রেটারি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপদেষ্টা সদস্য আরিফুল রহমান শাহিন, নিজাম উদ্দিন মিয়া, চতলা ব্লাড ব্যাংকের প্রধান সিদ্দিকুর রহমান শান্ত।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।