ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ’রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথসহ সাংবাদিক, মৎস্যজীবী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এতে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমানও উন্নত হবে। তাঁরা নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের পাশাপাশি নদী-খাল, বিল ও জলাশয় রক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মৎস্য সম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। পরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এবং উপজেলাস্থ পুকুরে মাছ অবমুক্ত করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।