সোমবার, আগস্ট ১৭, ২০২৬

রাজাপুরে দলিল লেখক সমিতির নতুন কমিটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা দলিল লেখক সমিতির নবগঠিত কমিটি নিয়ে আব্দুর রহিম, মো. রবিউল ইসলাম ও মো. হানিফ খান বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন নবনির্বাচিত কমিটির নেতারা।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. জাকির হোসেন মিনু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমিতির নিয়মিত কমিটি না থাকায় গত ৯ আগস্ট জরুরি সভায় উপস্থিত দলিল লেখকদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১২ আগস্ট উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে বিভাগীয় কমিটি এ কমিটির অনুমোদন দিয়েছে।
দলিল লেখক সমিতি সাধারণ ও অসহায় মানুষের সেবা দেওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়মতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনার জন্য নিয়মিত কমিটি প্রয়োজন।
নবনির্বাচিত কমিটি পছন্দ না হওয়ায় আব্দুর রহিম, মো. রবিউল ইসলাম ও মো. হানিফ খান বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তবে নবনির্বাচিত কমিটির নেতারা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করাই তাদের লক্ষ্য।
এ সময় নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম মিলনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে, অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রহিম বলেন, সংবাদ সম্মেলনে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত ১৫ বছরে কয়েকটি কমিটি হয়েছে, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে।

আরো পড়ুন

মৌসুমি নিম্নচাপে উপকূলে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপকূলে মৌসুমি নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *