শনিবার, অক্টোবর ৩, ২০২৬

কুয়াকাটায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এসএসসি উত্তীর্ন আরাফাত, মানবিক সহায়তার আকুতি 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,  কলাপাড়া :  কুয়াকাটায় আরাফাত(১৮) ব্রেন স্টক হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চোখে শুধু বাঁচার আকুতি—আর মুখে একটাই আর্তনাদ, ” আপনারা আমাকে বাঁচান!”
কুয়াকাটা পৌর সভার ৭নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্রেন স্টক করে মৃত্যুর সঙ্গে বিছানায় পড়ে আছেন আরাফাত। চিকিৎসার খরচ বহন করতে করতে সর্বস্ব হারিয়েছে  পরিবার। দিন মজুর পিতা সারাদিন পরিশ্রম করেও এখন আর চিকিৎসার খরচ জোগাতে পারছেন না। মানুষের দয়ার ওপরই তাদের শেষ ভরসা।
আরাফাতের পিতা লিটন ঢালী- মাতা ফাতেমা কান্নাভেজা  কন্ঠে বলেন, আমি সারাজীবন দিন মজুরের কাজ করলেও কখনো হাত পাতিনি। কিন্তু আজ আর পারছি না।ছেলেকে  বাঁচাতে মানুষের কাছে হাত বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।পরিবারে ওরা তিন ভাই,আরাফাতই বড় ছেলে।আজ তার জীবন-মরণ লড়াই।
অর্থাভাবে আরাফাত পান্জুপাড়ায় নিজের বাড়ির বিছানায় পড়ে কাতরাচ্ছে  প্রতিটি দিন। অবস্থা দিন দিন আরও অবনতি হচ্ছে। চিকিৎসকরা বলেছেন দ্রুত উন্নত চিকিৎসা না করলে আর বাঁচানো যাবে না। এই মুমূর্ষু ছেলের জীবন বাঁচাতে সামান্য সহায়তাই হতে পারে আশার আলো।
এখনই যদি আমরা এগিয়ে না আসি, হয়তো আর বাঁচানো যাবে না আরাফাতকে।সমাজের বিত্তবান, মানবিক ও দয়ালু মানুষদের প্রতি অনুরোধ, আরাফাতের জীবন যুদ্ধে পাশে দাঁড়াই। মানবিক সহায়তার জন্য যোগাযোগ :- মা ফাতেমা বেগম,বিকাশ  01757161553।

আরো পড়ুন

‎শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে: আতিকুর রহমান

‎জাকির ফরাজী : ‎বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ‘অন্যায় হবে যেখানে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *