সোমবার, অক্টোবর ৫, ২০২৬

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনাকে ঘিরে গোপন তৎপরতার অভিযোগ, তদন্তে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

‎জাকির ফরাজীঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরিতে কথিত গোপন তৎপরতার সঙ্গে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী জড়িত রয়েছেন কি না, তা অনুসন্ধানে তিন সদস্যের ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
‎
‎বুধবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও ‘বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন প্রসঙ্গে’ শিরোনামে বিষয়টি প্রকাশ করা হয়েছে।
‎
‎অফিস আদেশে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির জন্য দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত রয়েছেন। ওই তৎপরতার সঙ্গে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী জড়িত রয়েছেন কি না, সে বিষয়ে তথ্য অনুসন্ধানের জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে কমিটি গঠন করা হয়েছে।
‎
‎কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য  সুলতানা জেসমিন কে আহ্বায়ক করা হয়েছে। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনকে সদস্য এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাহবুব সোবহানকে সদস্য-সচিব করা হয়েছে।
‎
‎অফিস আদেশে কমিটিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
‎
‎এদিকে, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। তিনি ৯ জুন ২০২৬ দায়িত্ব গ্রহণ করেন।
‎
‎তবে অফিস আদেশে উল্লিখিত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির অনুসন্ধানের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

আরো পড়ুন

কুয়াকাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় সচেতনতামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *