সোমবার, অক্টোবর ৫, ২০২৬

বাজাররোড মাদ্রাসার মুহাদ্দিস নেছার উদ্দিনের শয্যাপাশে রহমাতুল্লাহ

নিজেস্ব প্রতিবেদকঃ  সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বরিশালের বাজার রোড মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি নেছার উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
দুর্ঘটনার পর মুফতি নেছার উদ্দিনকে ঢাকার শ্যামলীর অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত অবস্থায় ইতোমধ্যে তার প্রায় পাঁচটি অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালে গিয়ে মুফতি নেছার উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় আহত মুফতি নেছার উদ্দিনের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
মুফতি নেছার উদ্দিনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

আরো পড়ুন

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *