শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি: হেফাজতে ইসলামের বিরুদ্ধে হেযবুত তওহীদের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে এবং সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে পিরোজপুরের নেছারাবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (২১ আগস্ট) সকালে স্বরুপকাঠী অনলাইন প্রেসক্লাবে পিরোজপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের বরিশাল অঞ্চল সভাপতি রুহুল আমীন মৃধা  । এতে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. সুমন তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন বরিশাল বিভাগ হেযবুত তওহীদের সভাপতি মো. শফিকুল আলম উখবাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
‎লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক, কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য রাখেন বক্তারা। তারা হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্য দেওয়ার পাশাপাশি সংগঠনটির আস্তানা গুঁড়িয়ে দিয়ে দেশ থেকে উৎখাতের হুমকি দেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
‎সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, শুধু নোয়াখালীতে নয়, সারাদেশে কওমি মাদ্রাসাকেন্দ্রিক এই গোষ্ঠীটি হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা মিথ্যা হ্যান্ডবিল রচনা করে হাটে-বাজারে, মসজিদে-মাদ্রাসায় বিতরণ করছে এবং জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। তারা সভা-সমাবেশে, মসজিদের মিম্বারে, শুক্রবার খুতবার বয়ানে এবং ওয়াজের মঞ্চে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে মুসল্লিদেরকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করছে। এই অবস্থায় সংগঠনের নেতা-কর্মীদের জান-মাল, বাড়িঘর, সংগঠনের কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পসমূহের উপর যে কোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
‎সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের নেতারা দাবি করেন, তাদের সংগঠন একটি অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন। আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দীর্ঘদিন ধরে তারা উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা ও হয়রানির অভিযোগ তুলে বক্তারা দাবি করেন, দীর্ঘ সময়ের কর্মকাণ্ডে তাদের কোনো সদস্য আদালতের রায়ে দোষী সাব্যস্ত হননি।
‎সংবাদ সম্মেলনে উসকানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা বন্ধ, হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার ও উন্নয়নমূলক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানানো হয়।
‎একই সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা।

আরো পড়ুন

কাউখালীর বিশিষ্ট সমাজ সেবক ‘‘আব্দুল লতিফ খসরু‘‘ আর নেই

এস. এম. ইব্রাহীম, কাউখালী: কাউখালীর সর্বজন পরিচিত মুখ,  ২০০৯, ২০১১, ২০১৩ সালে টানা তিন বার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *