মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

আইনজীবী নাথুরাম ভৌমিক না ফেরার দেশে চলে গেছেন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া 

পটুয়াখালী  জেলা আইনজীবী সমিতির সদস্য, কলাপাড়া আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি, কলাপাড়া পৌরসভার চিংগড়িয়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির সভাপতি, কলাপাড়া মদন মোহন সেবাশ্রম সাবেক সাধারন সম্পাদক পাখীমার প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, কলাপাড়া আওয়ামী লীগ উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক,  বিজ্ঞ সিনিয়র আইনজীবী নাথুরাম ভৌমিক গত ২১/১০/১৯৯০ তারিখ জেলা আইনজীবী সমিতিতে যোগদান করে দীর্ঘ ৩৬ বছর আইন পেশায় নিয়োজিত থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৯ জুন  সোমবার রাত সাড়ে বারোটায়  কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের চিংগড়িয়া নিজ বাসভবনে সকলকে কাঁদিয়ে  ইহলোক গমন করেন। মৃত্যুকালে মাতা স্রী দু- সন্তানসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। মরহুমের শেষ অন্তেষ্টিক্রিয়া মঙ্গলবার বেলা বারটায় তার গ্রামের বাড়ী নীলগজ্ঞ ইউনিয়ন এর পাখীমারা পারিবারিক শ্মশানে দাহ করা হয়েছে। মরহুমের মৃত্যুতে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি  মোঃ মজিবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন,সহ- সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সোহাগ, কলাপাড়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী  খন্দকার নাসির উদ্দীন,সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান তালুকদার, সাবেক সভাপতি মোঃ আবদুস সাত্তার হাওলাদার,   সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ আবদুস সালাম হাওলাদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোঃ হাফিজুর রহমান চুন্নু  তালুকদার ,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী,সাবেক সফল সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, প্রতিষ্ঠাকালীন সদস্য ও সহ- সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারন সম্পাদক মোহসীন পারভেজ,স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু প্রতিস্ঠাতা সভাপতি হুমায়ুন কবির জুয়েল,  কলাপাড়া আইনজীবী সহকারী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ এনামুল হক, সভাপতি মোঃ আবদুল হাই হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ আবদুল হক হাওলাদার, সাবেক সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম হাওলাদার, সিনিয়র সদস্য মোঃ শাহাবুদ্দিন খান, আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ মুন্সিসহ সকল আইনজীবী ও সহকারী আইনজীবীবৃন্দ এবং আপন নিউজ কর্নধার কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য পদ প্রার্থী এসএম আলমগীর হোসেন । মরহুমের আত্মার শান্তি কামনা করেন। এবং শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরো পড়ুন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফারুক হাওলাদার পেলেন ইউএনওর সহায়তা

এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া গ্রামের বাসিন্দা ফারুক হাওলাদারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *