মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

পুকুর দখলের অভিযোগে বিএনপির বিলকিসের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

সরকার পতনের পর বরিশালে ট্রাক দিয়ে বালু এনে চার রাত ধরে একটি পুকুর ভরাট করে দখলের অভিযোগ উঠেছে বিলকিস জাহান শিরিন ও তার পরিবারের বিরুদ্ধে।

পুকুর ভরাট ও দখলের অভিযোগ উঠার পর বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে স্থগিত থাকবে।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *