সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

৯ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাব-৮। কর্তৃক লোকমান হোসেন গ্রেপ্তার

‎জাকির ফরাজী:  দীর্ঘ নয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লোকমান হোসেন হাওলাদার ওরফে বাবুর। বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।
‎র‍্যাব-৮ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেন হাওলাদার ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের কাউনিয়া থানার রামকাঠি এলাকার বাসিন্দা।
‎র‍্যাব জানায়, ২০১৭ সালে ঢাকার সূত্রাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা অবস্থায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
‎র‍্যাব-৮ আরও জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধের পর গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরো পড়ুন

ভোলায় পুলিশের বিশেষ অ্যাকশন: নগদ টাকাসহ ইয়াবা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী দৌলতখান প্রতিনিধি: উপকূলীয় দ্বীপাঞ্চল ভোলায় ছড়িয়ে পড়া মাদকের বিষাক্ত জাল ছিঁড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *