মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বরিশাল নগরীতে জমি নিয়ে সংঘর্ষ ও ঘরবাড়ি ভাঙচুর, আহত- ৪

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোড এলাকার ‘খান বাড়ি’তে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জাকির হোসেন খান নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য পক্ষের রাবেয়া আক্তার পাখি নামে এক নারীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় জাকিরের মাথার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। কর্তব্য তো চিকিৎসক জানিয়েছে সুস্থ হতে সময় লাগবে।
ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম খান জানান, ১৯৫৫ সাল থেকে ক্রয়সূত্রে এবং দীর্ঘদিন ধরে তারা উক্ত জমিতে বসবাস ও ভোগদখল করে আসছেন। সম্প্রতি জমিটিতে নতুন করে ঘর নির্মাণ শুরু করলে স্থানীয় সেকান্দার গাজীর ছেলে দেলোয়ার গাজী, বাবুল গাজী, রফিক গাজী, শায়েক গাজী ও কাদের গাজীর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
জাহাঙ্গীর আলম খানের ভাষ্যমতে, হামলাকারীরা তার নির্মিত ঘর ভাঙচুর করে এবং তার ভাই জাকির হোসেন খান, ভাবি ফাতিমা বেগম ও বৃদ্ধা মা হাসিনা বেগমকে মারধর করে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করেন।
স্থানীয় প্রতিবেশী ফাতেমা বেগম ঘটনার বিবরণ দিয়ে জানান, মারামারির সময় প্রথমে ওদের তৈরি ঘর দুইবার ভেঙে ফেলা হয়। পরবর্তীতে তারা নিজেদের জায়গায় গেলে প্রতিপক্ষরা সেখানে গিয়ে আবার ঘর ভাঙচুর চালায় এবং তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে প্রতিপক্ষের এক মেয়ে দেশীয় ধারালো অস্ত্র (বগি/দা) নিয়ে হামলা চালাতে এলে আমি নিজে এগিয়ে গিয়ে তাকে থামাই এবং নিরস্ত করি। এরপর অন্য পক্ষের লোক পুকুর থেকে বড় সাবল নিয়ে এসে এলোপাতাড়ি পেটাতে শুরু করে।
তিনি আরও জানান, তিনি ভুক্তভোগী পরিবারের আত্মীয় নন; কেবল একজন প্রতিবেশী হিসেবে মারামারি থামাতে ও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছিলেন।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের আত্মীয় নার্গিস বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তা সত্ত্বেও জাহাঙ্গীর আলমের পরিবার ঘর তোলার চেষ্টা করলে তারা বাধা দিতে যান এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

বরিশালে আটা-ময়দার বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা

ফাহিম ফিরোজ : জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব কাটতে না কাটতেই এবার বরিশালের বাজারে বাড়তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *