রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

হিজলায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

হিজলা প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে বরিশালের হিজলা উপজেলায় যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, দুপুর ১টার দিকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল মতিন তালুকদার ও সদস্য সচিব আমির বাঘা’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে যুবদলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয় ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মীর মাহফুজুর রহমান এলিট, যুবদল নেতা আব্দুর রশিদ দপ্তরী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিক সরদার, যুবদল নেতা মোস্তফা সিকদার, আনিছ সরদার, লোকমান সরদার, ইমাম হোসেন, মোক্তার মাল, দুলাল সিকদার, মোঃ জুয়েল, কবির বেপারী, ইউসুফ মাতাব্বর, শাহজাহান স্বপন সহ বিভিন্ন ইউনিয়নে যুবদলের নেতাকর্মীরা ।

এসময় যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও সদস্য সচিব বলেন, জাতীয়তাবাদী যুবদলের সাত দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা মূলক কর্মসূচি অব্যাহত থাকবে ।

আরো পড়ুন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *