বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সারা দেশে খনন করা হবে ২০ হাজার কিলোমিটার খাল: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সারা দেশে খনন করা হবে ২০ হাজার কিলোমিটার খাল। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল কনন কর্মসূচির উদ্বোধন করে এ কথা জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে, তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত, পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে তাও প্রমাণিত হয়েছে। ফলে সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে খাল খন কর্মসূচি শুরু করা হয়েছে।’ উদ্বোধন অনুষ্ঠানে এম জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করবো না। আমরা জনগণের সরকার করবো। আমরা সরকার থাকবো, না হলে সরকার থাকবো না, কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবো।’ তিনি আরও বলেন, ‘আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।’ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে; যা শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। একইসঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এই কাজ আরও তরান্বিত করা হবে। এ সময় বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচি উদ্বোধনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বরিশালের চরকাউয়ায় স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত ঐতিহাসিক স্বনির্ভর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *