রবিবার, নভেম্বর ৮, ২০২৬

কলাপাড়ায় মৎস্যজীবীদের খাসজমি ও জলমহাল ইজারা নিয়ে আলোচনা

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ভূমিহীন মৎস্যজীবীদের কৃষি খাসজমি বন্দোবস্ত এবং মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহাল ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় এ সভা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। তিনি বলেন, ভূমিহীন মৎস্যজীবীদের বসবাসের স্থান বিবেচনায় নিয়ে কাছাকাছি খাসজমি বরাদ্দ দেওয়া হলে তাঁরা তা ব্যবহার করতে বেশি আগ্রহী হবেন। দূরে জমি বরাদ্দ দিলে অনেকেই সেখানে যেতে আগ্রহী নাও হতে পারেন।
মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহাল ইজারা দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিধি অনুযায়ী সুযোগ থাকলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। রেণু আহরণকারীদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
সভায় মৎস্যজীবীদের খাসজমি বন্দোবস্ত ও জলমহাল ইজারা দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন মৎস্যজীবী নেটওয়ার্ক ও ফেডারেশনের প্রতিনিধি সফিকুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিটির সভাপতি সাবের হোসেনসহ মৎস্যজীবী নেটওয়ার্কের সদস্যরা। ফিশনেট প্রকল্পের লক্ষ্য ও চলমান কার্যক্রম তুলে ধরেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান।

আরো পড়ুন

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে কারাদণ্ড

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *