নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে। মৃত ইয়াসিন ওই গ্রামের বাবু হালাদারের ছেলে।
স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইয়াসিন শারীরিক প্রতিবন্ধী ছিলো। ঘটনার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু ইয়াসিনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।