শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী করলেন এমপি মাসুদ সাঈদী

জাকির ফরাজী : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও এডিস মশার বংশবিস্তার রোধে পিরোজপুরে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখা। কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

‎‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পৌর এলাকার শিক্ষা অফিস রোডে কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাসুদ সাঈদী (এমপি)। ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হোন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, স্লোগানে আয়োজিত কর্মসূচিতে বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশার বংশবিস্তার রোধে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, পৌর আমির মাওলানা ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *