সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
Exif_JPEG_420

ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এমপি শফিকুল ইসলাম মাসুদ

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর লোহালিয়া নদীর বগা ফেরিঘাট এলাকায় নির্মাণাধীন বগা সেতুর কাজ পরিদর্শন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় তিনি সরেজমিনে সেতুর নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখেন।
​পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে এই সেতুটির উদ্বোধন করানো হবে।”
​এ সময় সেতুটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কথা স্মরণ করে তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বর্তমান সরকার, স্থানীয় জনগণ এবং চীন সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এটি দেশের নবম চীন-মৈত্রী সেতু হতে যাচ্ছে। এই সেতু চালু হলে বাউফলসহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি দূর হবে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।”
​পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন বগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, দুমকি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জালাল আহমেদ খান সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

দুই মাদ্রাসায় চাকরি, একই সময়ে বেতন: পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগরে একটি এমপিওভুক্ত আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত এক শিক্ষকের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *