সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে হিজলায় যুবদলের মোটরসাইকেল বহর

হিজলা প্রতিনিধি: দেশে আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বরিশাল উত্তর জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক মো. কাওসার আহমেদের নেতৃত্বে হিজলায় বিশাল মোটরসাইকেল বহর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে হিজলা উপজেলা সদর থেকে মোটরসাইকেল বহরটি বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল মতিন তালুকদার, সদস্যসচিব আমির হোসেন বাগা, যুবদল নেতা জহির রায়হান, কামাল সরদার, মাহফুজুর রহমান এলিটসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

মোটরসাইকেল বহরে উপজেলার ছয়টি ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক মো. কাওসার আহমেদ বলেন, “আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শের রাজনীতি করি। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন অনেক যাচাই-বাছাই করে আমাদের ওপর উত্তর জেলা যুবদলের দায়িত্ব অর্পণ করেছেন। ইনশাআল্লাহ, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে যুবদল সব সময় সোচ্চার থাকবে। জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

পরে মোটরসাইকেল বহরটি হিজলা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পার্শ্ববর্তী কাজিরহাট থানায় গিয়ে কর্মসূচি শেষ করে।

আরো পড়ুন

‘মাদকের  বিস্তার রোধে খেলাধূলাকে এগিয়ে নিতে হবে’ -ভোলা জেলা প্রশাসক

এরশাদ সোহেল: ভোলা জেলা প্রশাসক ডা.শামীম রহমান বলেছেন ‘মাদকের বিস্তার রোধে খেলাধুলাকে এগিয়ে নিতে হবে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *