সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

‘মাদকের  বিস্তার রোধে খেলাধূলাকে এগিয়ে নিতে হবে’ -ভোলা জেলা প্রশাসক

এরশাদ সোহেল: ভোলা জেলা প্রশাসক ডা.শামীম রহমান বলেছেন ‘মাদকের বিস্তার রোধে খেলাধুলাকে এগিয়ে নিতে হবে,
খেলাধূলাই পারে মানুষকে শারিরীক ও মানসিকভাবে ভালো রাখতে এবং এই খেলাধুলাই পারে উন্নত সমাজ তৈরি করতে।
সোমবার ২৩ নভেম্বর ভোলার  তজুমদ্দিন ডাকবাংলো স্টেডিয়ামে আন্ত:উপজেলা মেজর হাফিজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভোলা জেলা প্রশাসক।
‘খেলাধুলায় ঐক্য, সুস্থ সমাজ,সমৃদ্ধ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্ত:উপজেলার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন তজুমদ্দিন উপজেলা ক্রিড়া সংস্থা।
জেলা প্রশাসক  এ সময় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও টুর্নামেন্ট আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা করেন। খেলোয়াড়দের উদ্দেশ্যে আরো বলেন,প্রায়ই শুনি রেজাল্ট নিয়ে খেলোয়াড়রা মারামারি করে। আপনারা সেটা করবেন না।
খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং সম্প্রীতি গড়ে তোলার অন্যতম হাতিয়ার। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তজুমদ্দিনে সুস্থ ক্রীড়াচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে তুলে ধরেন আয়োজকরা।
অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো:বনি আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমান,
বিশেষ অতিথি ,তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক  ওমর আসাদ রিন্টু এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মুনতাসির আলম রবিন চৌধুরী।

আরো পড়ুন

দুই মাদ্রাসায় চাকরি, একই সময়ে বেতন: পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগরে একটি এমপিওভুক্ত আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত এক শিক্ষকের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *