সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

মুলাদীতে ঝুঁকিপুর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে দুই এলাকার হাজারো মানুষ

ভূঁইয়া কামাল, মুলাদী:  বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন ও গৌরনদী উপজেলার শরিকল
ইউনিয়নের সীমান্তবর্তী ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
এই ব্রিজ দিয়ে প্রতিদিন দুই এলাকার হাজার হাজার লোক যাতায়াত করে।
ব্রিজটি হেলে পড়েছে, ব্রিজের এক পার্শ্বে ফাটল ধরে ভেঙ্গে গেছে, ভাঙ্গা
জায়গায় কাঠের টুকরা দিয়ে পারাপার হয়। ব্রিজের দুই পার্শ্বের রেলিং ভেঙ্গে ও
হেলে পড়েছে। দীর্ঘদিন এই ব্রিজটি পুন:নির্মাণ না হওয়ায় প্রতিদিন চরম
দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দুই ইউনিয়নের হাজারো মানুষ। জানা
গেছে, ব্রিজটির এক প্রান্ত মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে
এবং অপর প্রান্ত গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে অবস্থিত।
স্থানীয় বাসিন্দা মো: আইয়ুব আলী বলেন, এই ব্রিজটির উপর দিয়ে স্কুল,
কলেজ, মাদ্রাসার ছেলে মেয়েরা যাতায়াত করে। স্থানীয়দের মালামাল বিভিন্ন
যানযাহনে হাট-বাজারে নিয়ে যায়। কখন ব্রিজটি ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা
ঘটে যায়। হাজারো মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে।
স্থানীয়দের অভিযোগ, দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ব্রিজটির
অবস্থান হওয়ায় এর উন্নয়ন ও সংস্কারের বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না। তাই
ভোগান্তি পোহাতে হচ্ছে দুই এলাকার বাসিন্দাদের।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের দাবী, বড় ধরনের দুর্ঘটনার ঘটার
আগেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার মাধমে ব্রিজটি পুন:নির্মাণ করবেন
এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

আরো পড়ুন

দুই মাদ্রাসায় চাকরি, একই সময়ে বেতন: পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগরে একটি এমপিওভুক্ত আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত এক শিক্ষকের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *