শনিবার, নভেম্বর ৭, ২০২৬

গৌরনদীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা

সোলায়মান তুহিন, গৌরনদী প্রতিনিধি‍॥

গৌরনদীতে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে কারিতাস বরিশাল আঞ্চলের উদ্যোগে মঙ্গলবার সকালে র‌্যালী ও কারিতাস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাঁচজন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ৫ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কারিতাসের প্রবীণ প্রতিবন্ধী ইউনিয়ন হিতোষী ফোরামের সভাপতি কালিয়া দমন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পাল পুরোহিত ফাদার জেরম রিঙ্কু গোমেজ।

বিশেষ অতিথি ছিলেন বিআডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, কারিতাসের মাঠ কর্মকর্তা পল রায়, সুনীল মল্লিকসহ অন্যান্যরা।

 

আরো পড়ুন

অসহায় বৃদ্ধের চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সহায়-সম্বলহীন ৮০ বছর বয়সী বৃদ্ধ আয়েজ উদ্দিন তালুকদারের চিকিৎসায় মানবিক সহায়তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *