সোমবার, নভেম্বর ৯, ২০২৬

শেবাচিম হাসপাতালে রোগী সেজে চুরির ফাঁদ! লিফটে চুরির সময় হাতেনাতে আটক নারী ও পুরুষ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে গিয়ে ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে এক নারীসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে হাসপাতালের লিফটে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয় লিফটে করে পঞ্চম তলায় উঠছিলেন। এ সময় মাহফুজা (৫২) নামের এক নারীর সাথে থাকা ব্যাগ থেকে কৌশলে নগদ ৪ হাজার ৫০০ টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা। পরবর্তীতে মাহফুজার চিৎকারে হাসপাতালের অন্যান্য লোকজন, আনসার সদস্য এবং গার্ড রুমের পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন বাকেরগঞ্জ উপজেলা চরমদ্দি গ্রামের বাবুল হাওলাদারের  মেয়ে—লুনা (৩২), এবং ঝালকাঠি জেলা সদর দেউলকাঠি মোঃ বাদল এর ছেলে রিয়াদুল (৩৫) ।
মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল জানান, গার্ডের এসআই শাহীন ও হাসপাতালের নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় অভিযুক্তদের আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

টিয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিলেন চেয়ারম্যান প্রার্থী সুমন

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *