সোমবার, নভেম্বর ৯, ২০২৬

আমতলীতে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

আবু জিহাদ, আমতলী  প্রতিনিধি: বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে চার পুরিয়া হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খোঁন্তাকাটা এলাকায় হাজী বাড়ির মসজিদের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
 এ সময় সন্দেহভাজন হিসেবে মো. রিয়াদ হোসেন (২০) ও মো. আরাফাত ইসলাম অমিকে (২০) আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে চার পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া রিয়াদ হোসেন বরগুনার আমতলী উপজেলার চন্দ্রা গ্রামের মো. সোবাহান মাতুব্বরের ছেলে। অপর গ্রেপ্তার হওয়া আরাফাত ইসলাম অমি আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খোঁন্তাকাটা এলাকার মো. সোহেল মল্লিকের ছেলে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরো পড়ুন

টিয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিলেন চেয়ারম্যান প্রার্থী সুমন

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *