রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

বরিশালে ৪২ জন তরুণ-তরুণীদের ‎জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ ‎বরিশালে ৪২জন তরুণ-তরুণীদের নিয়ে
‎জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যম সচেতনতা (মিডিয়া লিটারেসি) বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
‎
‎রবিবার ১৫ই নভেম্বর নগরীর বিভাগীয় জাদুঘর সেমিনার হলে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর উদ্যোগে দিনব্যাপী
এই আয়োজন করা হয়।
‎
‎নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত ‘সমতায় তারুণ্য’ (Shomotay Tarunno Project) উদ্যোগের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‎
‎দিনব্যাপী এ কর্মশালায় জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গভিত্তিক প্রচলিত সামাজিক ধারণা, ডিজিটাল ও সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা ও সেশন পরিচালিত হয়। পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, গুজব ও ভুল তথ্য শনাক্ত করা এবং স্থানীয় সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
‎
‎কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন সংগঠন এর  প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহমুদ, যুব সংগঠক সাথী আক্তার এবং যুব সংগঠক আসাদুজ্জামান লাবিব।
‎
‎
‎বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন পরিবেশ গঠন এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব উঠে আসে।
‎
‎আয়োজক সংগঠনরা বলেন তরুণদের শুধু সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করাই নয়, বরং সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে মতামত প্রকাশ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় তাদের সক্ষম করে তোলাই এ কর্মশালার মূল লক্ষ্য। ভবিষ্যতেও এলাকার জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নে এই  কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
‎

আরো পড়ুন

মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত

নুর উল্লাহ আরিফ,  চরফ্যাশন : রসালো ফল তরমুজ উৎপাদনে দেশজোড়া খ্যাতি  দ্বীপের রাণী ভোলার চরফ্যাশনের। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *