রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

কাউখালীতে ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব 

এস. এম. ইব্রাহীম, কাউখালী : পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। শ্রীগুরু সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব তিথি ও রাস পূর্ণিমা উপলক্ষে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। এ বছর উৎসবকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি।

‎

‎​উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে আশ্রম এলাকা সাজানো ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। বিভিন্ন স্থান থেকে ডেকোরেশন সামগ্রী এনে পুরো প্রাঙ্গণ সাজানো হচ্ছে এবং খুব শীঘ্রই পুরো এলাকায় বর্ণিল আলোকসজ্জা করা হবে।

‎​আয়োজকদের মতে, পাঁচ দিনব্যাপী এ উৎসবে দেশ-বিদেশের কয়েক লাখ ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে। এতে পুরো কাউখালী জনপদ উৎসবমুখর হয়ে উঠবে। দেশের পাশাপাশি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আমেরিকা ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভক্ত ও পুণ্যার্থীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এটি লাখো মানুষের এক বিশাল মিলনমেলায় পরিণত হবে।

‎

‎​উৎসব উপলক্ষে দেশ-বিদেশে অবস্থিত শ্রীগুরু সংঘের ১২৫টি শাখা সংঘের হাজার হাজার ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবেন। এছাড়া আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসবে ঐতিহ্যবাহী রাস মেলা। মেলায় নাগরদোলাসহ শিশু-কিশোর ও সব বয়সী মানুষের বিনোদনের নানা আয়োজনের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে বসবেন ব্যবসায়ীরা।

‎

‎​উৎসবের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ১৩৫তম আবির্ভাব উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপকমিটি গঠন করা হয়েছে।

‎​পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন খাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উৎসবকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরো পড়ুন

মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত

নুর উল্লাহ আরিফ,  চরফ্যাশন : রসালো ফল তরমুজ উৎপাদনে দেশজোড়া খ্যাতি  দ্বীপের রাণী ভোলার চরফ্যাশনের। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *