মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জ থানার (ওসি) মো: মমিন উদ্দিন

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ক্যাটাগরি ‘বি’-তে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, অক্টোবর ২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। বরিশালের পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ স্বীকৃতিতে মেহেন্দিগঞ্জ থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সচেতন মহল।

আরো পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চর কাটার অভিযোগ

রিয়াজ ফরাজী: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একতা বাজারসংলগ্ন চর থেকে অবৈধভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *