মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

জাতীয় সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের প্রতিনিধি সমাবেশ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক।।

৭ দধা দাবিতে ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের ওয়ার্ড ও  ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ সম্পন্ন হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবরের সভাপতিত্বে নগরীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রোগ্রামে মহানগরীর সকল ওয়ার্ড, ইউনিয়ন ও বিভাগ সমূহের দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন, মহানগরীর সহকারী সেক্রেটারি মাষ্টার মিজানুর রহমান, মুহাম্মাদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম। মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল প্রমুখ নেতৃবৃন্দ।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *