মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

বরিশাল মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, ২৫ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুন মহানগর সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক:  ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগরীর মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, শুরার অধিবেশনে পুরষ ও মহিলা মিলিয়ে ২৫ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়, নতুন মহানগর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ্। আজ ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে মহানগর জামায়াতের কার্যালয়ে মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মু. বাবর মহানগরীর মজলিসে শুরার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু.বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বলেন, ইসলামি আন্দোলনের নেতৃত্ব নির্বাচন অনন্য রাজনৈতিক দলের মত নয়, এখানে নেতৃত্ব পেলে আল্লাহর ভয় এবং জবাবদিহিতা থাকে। আজকে যাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে তারা আল্লাহর সহযোগিতায় ভালোভাবে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ্। বরিশাল মহানগরে দশ লক্ষের অধিক জনগনের নেতৃত্ব এই ২৫ সদস্যদের মহানগর কমিটির  নেতৃবৃন্দদের নিতে হবে এবং তাদের হাত ধরেই এই ময়দানে ইসলামি আন্দোলনের কাজের অগ্রগতি হবে।
অ্যাডভোকেট হেলাল আরও বলেন,বহু চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবেলা করে জামায়াতে ইসলামী আজ জনগণের দলে পরিণত হয়েছে, জনগণ আশা করছে জামায়াতে ইসলামী হাত ধরেই এই দেশ পরিবর্তন হবে সাংগঠনের নেতৃত্বকে এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফল দিতে হবে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণের ভোটের ফলাফলকে পরিবর্তন করে দেয়া হয়েছে, দেশের জনগন মনে করে দেশ পরিচালনার দায়িত্বে এখন জামায়াতে ইসলামী থাকার কথা কিন্তু ষড়যন্ত্রের কারনে সেটা সম্ভব হয়নি, আগামীর স্থানীয় সরকার নির্বাচনসমূহে এদের জনগণ সকল ষড়যন্ত্র রুখে দেবে।
মহানগর আমিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে অধিবেশন সমাপ্ত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে মহানগর কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্য এবং মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দ।

আরো পড়ুন

নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

জাকির ফরাজীঃ নড়াইলের কালিয়া উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা সোহেল রানাকে হত্যার প্রতিবাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *